আমার দেশ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মাহমুদুর রহমানের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় ডা. শফিকুর রহমান মাহমুদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতের সময় মাহমুদুর রহমান বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জামায়াত আমিরের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজার ইনসাফ-বারাকাহ হাসপাতালে মাহমুদুর রহমানের পিত্তথলির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শুক্রবার তিনি নিজ বাসভবনে ফিরেছেন। এর আগে, মাহমুদুর রহমানের সুস্বাস্থ্য কামনায় গত বৃহস্পতিবার আমার দেশ কার্যালয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
রিপোর্টারের নাম 

























