ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ফিফা কংগ্রেসে ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের তীব্র ক্ষোভ প্রকাশ

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার ৭৬তম কংগ্রেসে ফুটবল মাঠে রাজনৈতিক উত্তেজনার আঁচ লেগেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের ফুটবল কর্তাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব মঞ্চে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আহ্বানে তিনি মঞ্চে উঠলেও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান, যা দুই পক্ষের মধ্যকার দূরত্ব স্পষ্ট করে তোলে।

রাজুব অভিযোগ করেন, পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলে ক্লাব পরিচালনার মাধ্যমে ইসরায়েল ফিফার বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘন করছে। তিনি নিশ্চিত করেন যে, এই ইস্যুতে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছেন। গত ২০ এপ্রিল এই আপিল দায়ের করা হলেও ক্রীড়া আদালত এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে মার্চ মাসে ফিফা ফিলিস্তিনের দুটি আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত জানায়, যেখানে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছিল। তবে আন্তর্জাতিক আইনে ওই অঞ্চলের চূড়ান্ত অবস্থান অনির্ধারিত থাকায় ফিফা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। যদিও আলাদা কিছু অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রায় ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে, যার মধ্যে বর্ণবাদ, বৈষম্যমূলক আচরণ এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ছিল। তদন্তে কিছু ক্লাবের সমর্থকদের আচরণে রাজনৈতিক ও সামরিক বার্তা প্রচারের বিষয়টিও উঠে আসে।

সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভবিষ্যৎ ও ফুটবলের উন্নতির জন্য একসঙ্গে কাজ করা জরুরি। কিন্তু রাজুব তার অবস্থান থেকে সরে আসেননি। আবেগঘন বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলের ফিফার সদস্য হিসেবে থাকা কতটা যৌক্তিক এবং ফিফার বিধি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। অন্যদিকে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়ারিভ টেপার সরাসরি এসব অভিযোগের জবাব না দিয়ে ফিলিস্তিনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং ফুটবলের উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

ফিফা কংগ্রেসে ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের তীব্র ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ১০:৪১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬