ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি উল্লেখ করেন, এই সংসদ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, তাই দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে হরতাল বা অসহযোগিতার যে সংস্কৃতি দেখা গেছে, তা দেশের অপূরণীয় ক্ষতি করেছে। তিনি বিরোধী দলের সদস্যদের উদ্দেশে আহ্বান জানান, মতপার্থক্য থাকলেও যেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান বের করা হয়। বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অধিবেশনে যৌথ আলোচনার প্রস্তাবও দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত: ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪ বিল পাস

সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬