ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে নষ্ট বোরো ধান, বিপাকে উখিয়ার কৃষকরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ও ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্প থেকে নেমে আসা বর্জ্যে বোরো ধানের ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ধান কাটার ভরা মৌসুমে এ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় প্রান্তিক চাষিরা।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা পলিথিন, প্লাস্টিক বোতলসহ বিভিন্ন বর্জ্য জমে ধানের জমিগুলো ভরাট হয়ে গেছে। এতে পেকে যাওয়া ধান পচে নষ্ট হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতি বছরই বর্ষায় একই সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ উপজেলা কৃষি অধিদপ্তর এ ধরনের কোনো ক্ষতির তথ্য তাদের কাছে নেই বলে দাবি করেছে, যা কৃষকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে নষ্ট বোরো ধান, বিপাকে উখিয়ার কৃষকরা

আপডেট সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬