ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সারাদেশে জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় উচ্চ আদালতে ভার্চুয়াল পদ্ধতি পরিহার করে সরাসরি বিচারিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির প্রতি এই বিশেষ অনুরোধ জানান তিনি।

আদালত সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৭০টি মামলার শুনানি হয়েছে, যার মধ্যে ৭০টি মামলার নিষ্পত্তি হয়। একই দিনে হাইকোর্ট বিভাগে ১ হাজার ৬০টি মামলার শুনানি এবং ৫৫০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে এদিন মোট ১ হাজার ২৩০টি মামলার শুনানি এবং ৬২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর আগে বুধবার আপিল ও চেম্বার জজ আদালতে ৫২টি মামলার শুনানি ও ৩০টি নিষ্পত্তি হয়। একই সঙ্গে হাইকোর্ট বিভাগে ১ হাজার ১২২টি মামলার শুনানি এবং ৩৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়। অ্যাটর্নি জেনারেল মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সরাসরি কোর্ট পরিচালনা করা হলে বিচারপ্রার্থীরা আরও সুফল পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬