জাটকা সংরক্ষণের লক্ষ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ফের মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন ভোলার চরফ্যাশনের জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় অর্ধলক্ষ জেলে আবারও তাদের জাল ও নৌকা নিয়ে নদীতে নামার অপেক্ষায় রয়েছেন। সামরাজ মৎস্যঘাটসহ স্থানীয় ঘাটগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা।
নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি সহায়তা প্রাপ্তি এবং জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও নতুন করে মাছ ধরার সুযোগ পাওয়ায় জেলে পরিবারগুলোতে আশার সঞ্চার হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জাটকা রক্ষায় নিয়মিত অভিযানের ফলে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলীয় জনপদে এখন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
রিপোর্টারের নাম 
























