পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিবকে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এক বিবৃতিতে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জানা গেছে, কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর থেকেই সিন্ডিকেটের রোষানলে পড়েন স্টার নিউজের সিনিয়র রিপোর্টার হাবিবুল ইসলাম। গত ২৮ এপ্রিল ফলোআপ নিউজের তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তাকে ও তার ভিডিও জার্নালিস্টকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বিবৃতিতে এলআরএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিকরা নিরাপদ বোধ করবেন না বলেও হুশিয়ারি দেওয়া হয়।
রিপোর্টারের নাম 
























