ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: হাড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে বিখ্যাত হাড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এমন প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় আম চাষিরা। ঝড়ে অসংখ্য কাঁচা আম ঝরে যাওয়ার পাশাপাশি শিলার আঘাতে অনেক আম ফেটে নষ্ট হয়ে গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, গাছের নিচে আমের স্তূপ পড়ে আছে। কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে, আবার কোথাও শিলাবৃষ্টির কারণে ফলের গায়ে পচন ধরার উপক্রম হয়েছে। কুর্শা ও সয়ার ইউনিয়নের চাষিরা জানান, এবার ভালো ফলনের আশা থাকলেও ঝড়ের কারণে তারা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। আম ছাড়াও লিচুসহ অন্যান্য মৌসুমি ফলেরও ক্ষতি হয়েছে আশঙ্কাজনক হারে।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, হাড়িভাঙ্গা আম এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কৃষি বিভাগ কাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

তারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: হাড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬