সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী এবং সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (বগুড়া অঞ্চল) মো. আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘পার্টনার’ প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক জেরিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালাম রানা এবং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। সম্মেলনে কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।
রিপোর্টারের নাম 























