ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিতর্কিত পুরস্কারে বিব্রত মোদি: সনদপত্রে ভুল বানান নিয়ে তোলপাড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সেশেলস থেকে প্রাপ্ত একটি পুরস্কার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ শীর্ষক এই পুরস্কারের সনদপত্রে একাধিক বানান ভুল ধরা পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও উপহাস।

পর্যবেক্ষকরা দ্রুতই লক্ষ্য করেন যে, সনদপত্রে ‘republic’ বানানটি ‘repubblic’ এবং ‘Seychelles’ বানানটি ‘Seycheeles’ লেখা হয়েছে। এই ভুলগুলো প্রকাশের পর পরই সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়ে ওঠে। ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও ‘দ্য ওয়্যার’ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদির এই পুরস্কার গ্রহণের প্রবণতা নিয়ে তীব্র কটাক্ষ করে বলছে, তাকে যেকোনো পুরস্কার দেওয়া হলে তিনি ছুটে যাবেন।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরে পুরস্কার সংগ্রহ করার একটি অভ্যাস রয়েছে, যার মধ্যে কিছু পুরস্কারের তিনিই প্রথম ও একমাত্র প্রাপক। সেশেলসে পৌঁছানোর পরপরই ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি তাকে তাদের অন্যতম সর্বোচ্চ সম্মাননা প্রদান করে। গত ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সরকারি সফরে মোদি সেশেলসে ছিলেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংগ্রামী দেশগুলো ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এই পুরস্কার উৎসর্গ করেন। সেশেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির কাছ থেকে ট্রফি ও সনদপত্র গ্রহণের সময় তাকে হাসিখুশি দেখা গেলেও, পুরস্কারটির অসংগতি দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে।

পরে জানা যায়, এই পুরস্কারটি নরেন্দ্র মোদির সফরের মাত্র তিন দিন আগেই চালু করা হয়েছিল, যা বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বাইসাইকেল বিতরণে অনিয়ম: কোটচাঁদপুর জামায়াত আমির বরখাস্ত

বিতর্কিত পুরস্কারে বিব্রত মোদি: সনদপত্রে ভুল বানান নিয়ে তোলপাড়

আপডেট সময় : ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬