দেশের চলমান রাজনৈতিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে আন্দোলনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল এবং সমন্বিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌথভাবে পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করা হবে।
বৈঠক শেষে একই স্থানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের নেতারা তাদের গৃহীত সিদ্ধান্তসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
রিপোর্টারের নাম 





















