ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আমলে সংঘটিত নির্যাতনের ঘটনায় দায়েরকৃত ১৮৫৫ মামলার তথ্য সংসদে উপস্থাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেশে এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯টি এবং অন্যান্য ধারার অধীনে এক হাজার ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন জেলার থানাগুলোতে দায়েরকৃত এক হাজার ৮৫৫টি মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০টি। বাকি এক হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান আছে। তিনি উল্লেখ করেন, এই বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও পুলিশ বিভাগ দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে বিচারের সময় কোনো আইনী দুর্বলতা না থাকে।

জামিনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারাধীন। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনপূর্বক সক্রিয়ভাবে আসামীদের জামিনের বিরোধিতা করছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তিগণ এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষদের হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে।

সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে সে সংক্রান্ত সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে, মন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

ফ্যাসিস্ট আমলে সংঘটিত নির্যাতনের ঘটনায় দায়েরকৃত ১৮৫৫ মামলার তথ্য সংসদে উপস্থাপন

আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬