ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে আসাম মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ব্যক্তিগতভাবে দুই দেশের সম্পর্কের উন্নতি চান না এবং এই কারণে নিয়মিত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বলেও জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ইউনুসের সময় যেমন পরিস্থিতি ছিল, সেটাই যেন বজায় থাকে দুই দেশের সম্পর্ক যেন আর ভালো না হয়।’

তিনি সাক্ষাৎকারে সীমান্তে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তার দাবি অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনী মাঝে মাঝে যাদের ফেরত পাঠায়, তাদের কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত নিজেদের হেফাজতে রাখে। এরপর সুযোগ বুঝে, বিশেষ করে যখন সীমান্তের ওপারে বাংলাদেশি বাহিনীর উপস্থিতি থাকে না, তখন তাদের জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া হয়। এই ধরনের কার্যক্রম সাধারণত রাতের অন্ধকারে পরিচালিত হয় বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি-র পরিবর্তে পুরনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন।

গত ১৫ এপ্রিল এই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হলেও, এর কিছু অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণার পর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে আসাম মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

আপডেট সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬