লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান ও বিমান হামলা আরও তীব্রতর হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হানিন শহরে ইসরাইলি বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ওই এলাকার বেশ কিছু আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
হামলার তীব্রতা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, নাকৌরা ও খিয়াম শহরেও রাতভর ভারী গোলাবর্ষণ ও গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। এসব এলাকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।
দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন এলাকায় পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। ইসরাইলি বাহিনীর এই অব্যাহত অভিযানের ফলে ওই অঞ্চলে মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























