ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরানের ওপর দীর্ঘমেয়াদী কঠোর অবরোধের পথে ট্রাম্প: লক্ষ্য তেল রপ্তানি বন্ধ

ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবং দেশটির তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করতে দীর্ঘমেয়াদী অবরোধের নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামরিক অভিযানের পথে না হেঁটে ট্রাম্প প্রশাসন মূলত অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে কাবু করার কৌশল নিয়েছে।

ট্রাম্পের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করা। এর মাধ্যমে দেশটির তেল রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের ধস নামানোর চেষ্টা করা হবে। এছাড়া ইরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার শর্ত দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, সামরিক সংঘাতের চেয়ে অর্থনৈতিক অবরোধ বজায় রাখা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আরও সময় প্রয়োজন। ইরানি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছেন, যেকোনো সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার আগে তারা অভ্যন্তরীণভাবে বিস্তারিত আলোচনা করতে চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ইরানের ওপর দীর্ঘমেয়াদী কঠোর অবরোধের পথে ট্রাম্প: লক্ষ্য তেল রপ্তানি বন্ধ

আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬