প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে আটকে গেছে। কিউবার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদনের দাবিতে ডেমোক্র্যাটরা এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার ৫১-৪৭ ভোটে প্রস্তাবটি সিনেটে বাতিল হয়ে যায়।
প্রস্তাবটির পক্ষে থাকা সিনেটরদের মতে, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে সামরিক অভিযান পরিচালনার পথ বন্ধ করা জরুরি। বিশেষ করে কিউবায় জ্বালানি সরবরাহে বাধা দেওয়ার মতো পদক্ষেপগুলোকে তারা ‘শত্রুতামূলক’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে রিপাবলিকানরা এই প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে দাবি করেছেন। তারা বলছেন, কিউবার সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘাত না থাকায় এ ধরনের আইনি পদক্ষেপের প্রয়োজন নেই।
রিপোর্টারের নাম 
























