যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান একে চূড়ান্ত শান্তি হিসেবে দেখছে না। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শত্রুপক্ষের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যুদ্ধের পরিস্থিতি এখনো পুরোপুরি শেষ হয়নি।
আকরামিনিয়া আরও জানান, যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি নতুন নতুন সমরাস্ত্র তৈরির কাজও চলছে। এছাড়া সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও নিখুঁতভাবে প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তাপের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























