ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভবানীপুরে মমতার ঘরে এবার চ্যালেঞ্জার শুভেন্দু: পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে নজর বিশ্ববাসীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার রাজনৈতিক অঙ্গন। সবার নজর এখন কলকাতার ভবানীপুর আসনের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজ এলাকা ভবানীপুর থেকে মমতা লড়াই করলেও এবারের লড়াই ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ এক সময়ের ঘনিষ্ঠ সহকর্মী শুভেন্দু অধিকারী এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় পুলিশের তল্লাশির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অব্যাহত রয়েছে। তবে ভোটের দিন সকালেই নদীয়া ও হুগলিসহ বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা ব্যানার্জী। এবার ভবানীপুরের মাটিতে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে এবং অশান্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বুথে বুথে সিসিটিভি ক্যামেরা ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভবানীপুরে মমতার ঘরে এবার চ্যালেঞ্জার শুভেন্দু: পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে নজর বিশ্ববাসীর

আপডেট সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬