যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায় জানিয়েছে, কেবল সন্তান প্রসবের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার জন্য ভিসা ব্যবহার করা আইনত অনুমোদিত নয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যদি হয় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে সেখানে নাগরিকত্ব সুবিধা নেওয়া, তবে কনস্যুলার কর্মকর্তারা সেই ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করবেন। তাই ভিসা আবেদনের সময় সঠিক ও স্বচ্ছ উদ্দেশ্য উল্লেখ করার জন্য আবেদনকারীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মূলত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। গর্ভবতী নারীদের ভিসা পেতে যারা মিথ্যা তথ্য দিয়ে সহায়তা করে, সেই চক্রগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের মতে, এ ধরনের প্রক্রিয়া করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























