ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জন্য বাণিজ্যিক করিডোর খুলল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই ইরানের জন্য নিজেদের বন্দর ও ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। নতুন এক আদেশের মাধ্যমে ইরান এখন পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের নিজস্ব বন্দরগুলো ব্যবহার যখন কঠিন হয়ে পড়েছে, তখন পাকিস্তানের এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটোরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’-এর আওতায় মোট ছয়টি রুট বা করিডোর উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তেহরান তাদের স্থলবেষ্টিত বাণিজ্য সংকট কাটিয়ে ওঠার সুযোগ পাবে। পাকিস্তান সরকার মনে করছে, এই উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পাবে এবং দেশটি একটি আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত হবে। ৯০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত থাকা এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জন্য বাণিজ্যিক করিডোর খুলল পাকিস্তান

আপডেট সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬