ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টির সাফল্যের পর ওয়ানডেতে নতুন শুরুর সন্ধানে টাইগাররা

শারজায় আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পর বাংলাদেশ এবার ওয়ানডে ফরম্যাটে মনোযোগ দিচ্ছে। আজ, বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি টি স্পোর্টসে দেখা যাবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে তারা। এমনকি এশিয়া কাপেও সুপার ফোরে পৌঁছে গিয়েছিল, যদিও ফাইনালে যাওয়ার পথে জাকের আলীদের অগ্রযাত্রা সামান্য ব্যবধানে থেমে যায়। তবে ওয়ানডেতে চিত্রটা এর ঠিক উল্টো।

গত বছরের নভেম্বর মাস থেকে বাংলাদেশ টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এই সিরিজগুলোতে তাদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সবশেষ ওয়ানডে সিরিজে জয় এসেছিল ২০২৪ সালের মার্চ মাসে, ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে।

এই ধারাবাহিক ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। বর্তমানে বাংলাদেশ দশম স্থানে রয়েছে। এই স্থানটি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতার অর্জন অঞ্চলের বাইরে। নিয়ম অনুযায়ী, আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‍্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে অংশ নেবে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

তাই বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার—ওয়ানডেতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ জিততে পারলে দুই লক্ষ্যই পূরণ হতে পারে, তবে এজন্য ব্যাটিং ও বোলিংয়ে নতুন চিন্তা এবং ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

দলের পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে নতুন মুখ সাইফ হাসানের অন্তর্ভুক্তিতে তার প্রমাণ মিলেছে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ভিসা জটিলতার কারণে এখনো দলে যোগ দিতে পারেননি।

মিডল অর্ডারে ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেন। নিচের দিকে ব্যাটিংয়ে গভীরতা যোগ করবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে দায়িত্বে থাকবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। আর পেস আক্রমণে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের।

এদিকে, তিন বছর পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তিনি আলাদা ছাপ রেখেছেন। তিন ম্যাচে আউট না হয়ে মোট ৬৪ রান করেছেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ওয়ানডে দলে ফেরার সুযোগ করে দিয়েছে।

লিটন দাস অনুপস্থিত থাকায় আসন্ন ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে সোহানকেই দেখা যেতে পারে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সেই ইঙ্গিত দিয়েছেন। তিনি জাকের আলীর চেয়ে সোহানকে বেছে নেওয়ার পেছনে যুক্তিও দিয়েছেন। মিরাজ বলেন, “আমরা সবাই জানি, বাংলাদেশের উইকেটকিপার হিসেবে সোহান কতটা গুরুত্বপূর্ণ। যদি দেশের সেরা উইকেটকিপারের কথা বলি, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গার যোগ্য। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে ওর কিপিংয়ের সুযোগ বেশি থাকবে। অধিনায়ক হিসেবেও আমি এটি চাই। ওর অনেক অভিজ্ঞতা আছে, বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছে। সুযোগ পেলে আমি বিশ্বাস করি, সোহান দলের আরও সাফল্য এনে দিতে পারবে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির স্মরণে আলিয়ার দেয়ালে গ্রাফিতি: বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

টি-টোয়েন্টির সাফল্যের পর ওয়ানডেতে নতুন শুরুর সন্ধানে টাইগাররা

আপডেট সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫