ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডিজিটাল ফাইন্যান্স ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে নতুন বই ‘ফ্রম ক্যাশ টু কোড’ এর মোড়ক উন্মোচন

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি এবং ফিনটেক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রচিত ‘From Cash to Code’ শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক স্ট্র্যাটেজিস্ট মো. মাহমুদুল হাসানের এই গ্রন্থটির উদ্বোধন করা হয়।

বইটিতে লেখক দেখিয়েছেন যে, বাংলাদেশের একটি বিশাল অর্থনৈতিক অংশ এখনো প্রথাগত ব্যাংকিং বা আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে এই অদৃশ্য অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূলধারায় নিয়ে আসা জরুরি। লেখকের মতে, প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে ডিজিটাল কাঠামোর আওতায় আনাই এখন বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। নীতিনির্ধারক ও ফিনটেক বিশেষজ্ঞদের মতে, এই বইটি দেশের ডিজিটাল ব্যাংকিং খাতের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বটবাহিনী দিয়ে রাজনীতি হয় না, মানুষের পাশে থেকে কাজ করতে হয়: শামা ওবায়েদ

ডিজিটাল ফাইন্যান্স ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে নতুন বই ‘ফ্রম ক্যাশ টু কোড’ এর মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬