ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে বাঁশখালীতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় একটি ইটভাটাকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার সরল ইউনিয়নের মিনজিরীতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স চৌধুরী ব্রিকস’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। এ সময় ইটভাটায় মজুদ করা বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা পরিবেশের ক্ষতি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে বাঁশখালীতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬