ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের বিনিয়োগ প্রস্তাব: অগ্রাধিকার পাবে পরিবেশ ও প্রযুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সরকারের অগ্রাধিকার ভিত্তিক নতুন খাতগুলোতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সোমবার (২৭ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এই আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গ্রিন জব বা পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ।

সাক্ষাৎকারে জিন পেসমে বলেন, পরিবেশ সুরক্ষা ছাড়া দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন সম্ভব নয়; তাই এ খাতে বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তিনি সরকারের লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। জবাবে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণসহায়তা সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং প্রয়োজনে সংস্থাটির বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করা হবে। বৈঠকে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিশ্বব্যাংক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ইইউ রাজনৈতিক সংলাপ: অংশীদারত্ব চুক্তি ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের বিনিয়োগ প্রস্তাব: অগ্রাধিকার পাবে পরিবেশ ও প্রযুক্তি

আপডেট সময় : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬