ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকারি অব্যবহৃত জমি ও নদীর তীরবর্তী খাস জমিকে সৌর প্রকল্প বাস্তবায়নের আওতায় আনা হচ্ছে। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বড় প্রকল্প গ্রহণের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ খাতের বিদ্যমান সংকট নিরসনে জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর-সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপ্লব ঘটানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: চুক্তি লঙ্ঘনে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি তেহরানের

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

আপডেট সময় : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬