ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের উন্নয়নে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি মীর হেলালের

চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রীতিই এই অঞ্চলের মূল শক্তি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকা মেজবানি সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে পুরো বাংলাদেশকে চট্টগ্রামের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমি চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, সব ধর্ম ও বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী পাঁচ বছরে চট্টগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানে সমিতির নতুন ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

চট্টগ্রামের উন্নয়নে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি মীর হেলালের

আপডেট সময় : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬