ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে এগিয়ে থাকল টাইগাররা।

ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত পাওয়া যায়। এরপর শামীম হোসেন মাঠে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করলে ম্যাচের সমীকরণ সহজ হয়ে যায়। হৃদয় ২৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এবং শামীম ১৩ বলে ৩১ রান করে জয় নিশ্চিত করেন। দুর্দান্ত ফিফটির জন্য তাওহীদ হৃদয় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬