সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে বর্তমান সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং তার নিয়োগের তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
রিপোর্টারের নাম 





















