কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মহাসড়কের পাশেই গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। এতে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের সাইলচর এলাকা দিয়ে যাতায়াতের সময় যাত্রীদের নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে এভাবে ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে এবং শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। তবে দেবিদ্বার পৌর প্রশাসক ফয়সল উদ্দিন জানিয়েছেন, ফতেহাবাদ ওয়ার্ডে একটি ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী জুন মাসের মধ্যে এটি হস্তান্তর করা হলে ময়লার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















