গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈর পৌরসভার বোর্ডমিল কাঁঠালতলা এলাকার বাসিন্দা হাসান মাহমুদ (৩৫) এবং হরিণহাটি এলাকার শফিকুল ইসলাম (৩২)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের সময় হাতে-নাতে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাদের এই সাজা প্রদান করেন। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















