ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পর্যটন খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ। সোমবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। বিশেষ করে, বাংলাদেশের পর্যটন খাত, যেমন কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উভয়পক্ষ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে। মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

পর্যটন খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ

আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬