ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি, তিনি ভারতের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা এবং একজন হুন্ডি ব্যবসায়ী বলে জানা গেছে।

সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিজিবি তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ডলার ছাড়াও ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ রুপি এবং বাংলাদেশি ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রমতে, আটককৃত ভারতীয় নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং সোমবার দুপুরে ভারতে ফেরত যাওয়ার উদ্দেশ্যে স্থলবন্দরে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানিয়েছেন, ভারতীয় নাগরিক আটকের বিষয়টি তারা শুনেছেন এবং আটককৃত ব্যক্তিকে থানায় পৌঁছানোর পর কাস্টমস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। তবে, বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টম কমিশনার (এসি) সাইদুর রহমান মুন্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬