ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অপতথ্য রোধ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কীভাবে নতুন এই ইকোসিস্টেমকে সামাল দিচ্ছে এবং এ বিষয়ে কীভাবে পারস্পরিক সহযোগিতা বিনিময় করা যায়, মূলত সেটাই ছিল আলোচনার বিষয়। উভয় পক্ষই গণমাধ্যম খাতে যৌথভাবে কাজ করার ক্ষেত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সারা পৃথিবীতেই অপতথ্য (মিসইনফরমেশন) এবং ভুল তথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলা করা একটি প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের জন্য এটি এখন একটি যুদ্ধে পরিণত হয়েছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে অপতথ্য প্রচারকারীরা সমাজ, রাষ্ট্র ও নাগরিক জীবনে বড় ধরনের সমস্যা তৈরি করছে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সরকার কীভাবে জনগণকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, তা একটি বড় চ্যালেঞ্জ।

তিনি উল্লেখ করেন, একসময় গণমাধ্যমের স্বাধীনতা একটি চ্যালেঞ্জ ছিল, এখন শুধু স্বাধীনতা নয়, সুষম স্বাধীনতা (ব্যালেন্সড ফ্রিডম) গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই স্বাধীনতা প্রয়োগ করছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপব্যবহারের ফলে সাধারণ মানুষ অনেক বেশি ভুক্তভোগী হচ্ছেন। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একই সঙ্গে অপতথ্যের হাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়া— এই দুটি কাজই তথ্য মন্ত্রণালয়কে একসঙ্গে করতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম মোকাবিলায় হিমশিম খাচ্ছে হাসপাতাল: সরকারি নির্দেশনা ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র

অপতথ্য রোধ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬