ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনের সময়সীমা নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা প্রস্তুত করা, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা এবং আবহাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ন্যূনতম ৪৫ দিন প্রস্তুতির প্রয়োজন হয় বলে তিনি উল্লেখ করেন।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন বিভাগ গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে ঢাকা বিভাগের পাঁচটি জেলা—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর অন্তর্ভুক্ত থাকবে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ইভিএম প্রকল্প সম্পর্কেও তিনি সংসদকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬