ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বজ্রপাতে একদিনে ১৪ প্রাণহানি: শায়খ আহমাদুল্লাহর শোক ও দোয়া

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের তাণ্ডবে একদিনেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার দেশের বিভিন্ন জেলায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। জেলাভিত্তিক হিসেবে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুরে দুইজন করে এবং বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে একজন করে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এই বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

পোস্টে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে লেখেন, ‘মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’ প্রাকৃতিক এই দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

বজ্রপাতে একদিনে ১৪ প্রাণহানি: শায়খ আহমাদুল্লাহর শোক ও দোয়া

আপডেট সময় : ১২:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬