ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নতুন সংসদ ঘিরে প্রত্যাশা: গঠনমূলক বিতর্ক ও গণতান্ত্রিক চর্চায় নতুন হাওয়া

জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্তির পথে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সুবিধার্থে সময়সীমা আরও বাড়তে পারে। দীর্ঘ ১৫ বছর পর একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদকে বিশ্লেষকরা গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। বিশেষ করে গত দেড় দশকের একপাক্ষিক স্তুতির বদলে সংসদে এবার গঠনমূলক বিতর্ক ও সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমান সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যই নতুন হওয়ায় সংসদীয় রীতিনীতি পালনে কিছুটা জড়তা থাকলেও তাদের মধ্যে শেখার প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নতুন সদস্যদের যথাযথ গাইড করছেন। সংসদীয় রীতিনীতি ও আচরণবিধি শেখার জন্য ইতোমধ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে। সংসদ নেতা তারেক রহমান সদস্যদের সংযমী ও মার্জিত আচরণের পরামর্শ দিয়েছেন। দেশের রাজনীতিতে একটি সুস্থ ও সুন্দর সংসদীয় সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় নির্যাতিত বাংলাদেশি শ্রমিকদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবি

নতুন সংসদ ঘিরে প্রত্যাশা: গঠনমূলক বিতর্ক ও গণতান্ত্রিক চর্চায় নতুন হাওয়া

আপডেট সময় : ১০:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬