ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

হাটহাজারীতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে প্রাণ গেল মাদরাসাছাত্রের

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাত্রের নাম আলীফ। সে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের দ্বিতীয় ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ জুলাই আলীফ তাদের ঘরের সামনে থাকা একটি পেয়ারা গাছে ফল পাড়ার জন্য উঠেছিল। সে সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুতায়িত হয়।

স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে আলীফের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

রোববার সকাল ১০টায় আলীফের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাজিস্ট্রেটের সই-সিল জাল করে বিয়ের হলফনামা: আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

হাটহাজারীতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে প্রাণ গেল মাদরাসাছাত্রের

আপডেট সময় : ০৩:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬