ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

অডিট আপত্তি উপেক্ষা করে বিটিআরসিতে বিধিবহির্ভূত পদোন্নতির তোড়জোড়

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অডিট আপত্তি থাকা সত্ত্বেও কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে। এই উদ্দেশ্যে ইতোমধ্যে তিন থেকে চারবার বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধিরা এই পদোন্নতির বিষয়ে জোরালো আপত্তি জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন যে, নিয়োগ ও আর্থিক বিষয়ে অডিট আপত্তি থাকায় এসব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া আইনত সম্ভব নয়।

কমিশনের গত ৩০৪তম সভায় এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হলেও বিধি লঙ্ঘন করে পদোন্নতি দেওয়ার একটি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ রয়েছে যে, রাজনৈতিক পটপরিবর্তনের আশঙ্কায় বর্তমান কমিশনের শীর্ষ পর্যায়ের কেউ কেউ তড়িঘড়ি করে এই অনিয়মতান্ত্রিক পদোন্নতি কার্যকর করতে চাইছেন। এ বিষয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

অডিট আপত্তি উপেক্ষা করে বিটিআরসিতে বিধিবহির্ভূত পদোন্নতির তোড়জোড়

আপডেট সময় : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬