ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি ও ছাত্রদল। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা ও উপজেলা পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার কেন্দ্রীয় পর্যায় থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। দলীয় নির্দেশনায় বলা হয়েছে, বহিষ্কৃতদের সাথে ভবিষ্যতে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় পূর্বধলার আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় এমপিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে। এমপি মাছুম মোস্তফার অভিযোগ, স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এমনকি নামাজরত অবস্থায় তাদের ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

নেত্রকোণায় এমপির গাড়িতে হামলা: বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

আপডেট সময় : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬