ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এপ্রিলের প্রথম ২৫ দিনে প্রায় ২৬০ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৯ শতাংশের বেশি

চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ২৫৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত বছর এ সময়ে দেশে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে রেমিট্যান্সের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। সে মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ প্রবাসী আয়।

গত ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুর্বিষহ জীবন, ভাঙা ঘরে বাস

এপ্রিলের প্রথম ২৫ দিনে প্রায় ২৬০ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৯ শতাংশের বেশি

আপডেট সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬