ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি তেহরানের এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ এবং ওমান সাগরে বিদেশি সামরিক উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা ও আলোচনার পথে অন্যতম প্রধান অন্তরায়। তিনি ওয়াশিংটনের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে ইরানের ওপর ক্রমাগত চাপ ও নিষেধাজ্ঞা বজায় রাখছে। এই বৈপরীত্যের কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের জনগণের আস্থার সংকট আরও ঘনীভূত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন অনড় অবস্থানের কারণে বর্তমানে ইসলামাবাদের সঙ্গে আলোচনা স্থবির হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত সব ধরনের অর্থনৈতিক ও সামরিক অবরোধ প্রত্যাহার করা না হবে, ততক্ষণ ইরান কোনো ধরনের আলোচনায় ফিরবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে সহকর্মীর বেত্রাঘাতে আহত শিক্ষিকা, এলাকায় ক্ষোভের সঞ্চার

নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬