ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের ভাঙচুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে ফের ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতির (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য জানা যায়নি। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে।

এর আগে সকাল থেকে ওই ভবনটির সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় সড়ক বন্ধ করে ক্রিকেট খেলতেও দেখা যায় একদল যুবককে।

সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বেও একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝখানে অবশ্য ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে টানানো দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের ভাঙচুর

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫