ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

তীব্র গরমে কদর বেড়েছে সাহিদ বেপারীর ঐতিহ্যবাহী হাতপাখার

তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছে ঐতিহ্যবাহী হাতপাখা। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় গত তিন-চার দশক ধরে হাতপাখা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ৭০ বছর বয়সী সাহিদ বেপারী। বয়সের ভারে নুয়ে পড়লেও জীবনসংগ্রামে তিনি এখনো অদম্য। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়াল সেতুর নিচে পসরা সাজিয়ে বসেন তিনি।

সাহিদ বেপারীর সংগ্রহে রয়েছে তালপাতার তৈরি পাখা এবং রঙিন সুতার কারুকাজে ভরা নান্দনিক সব পাখা। তালপাতার পাখা ৭০-৮০ টাকা এবং কাপড়ের পাখা ৪০-৫০ টাকায় বিক্রি করেন তিনি। সাহিদ জানান, বৈদ্যুতিক ফ্যানের সহজলভ্যতায় এক সময় চাহিদা কিছুটা কমলেও, লোডশেডিং আর তীব্র গরমে এখন মানুষ পুনরায় হাতপাখার দিকে ঝুঁকছে। বিশেষ করে রিকশাচালক ও শ্রমজীবী মানুষের কাছে এটি এখন পরম বন্ধু। গরম যত বাড়ে, তার বিক্রিও তত বৃদ্ধি পায়, যা দিয়ে কোনোমতে চলে তার সংসার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: স্বস্তির বার্তা নিয়ে আসছে প্রকৃতি

তীব্র গরমে কদর বেড়েছে সাহিদ বেপারীর ঐতিহ্যবাহী হাতপাখার

আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬