ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আরব সাগরে ইরানের জ্বালানি তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

আরব সাগরে ইরানের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, ‘এম/ভি সেভান’ নামের জাহাজটি বিপুল পরিমাণ জ্বালানি, তেল ও গ্যাস নিয়ে বিদেশি বাজারের দিকে যাচ্ছিল। হেলিকপ্টারের সহায়তায় জাহাজটি জব্দ করার পর সেটিকে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনায় ইরানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটককৃত জাহাজটি মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অন্তর্ভুক্ত। ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরু থেকেই ইরানের উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাপ ও হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আরব সাগরে ইরানের জ্বালানি তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৪৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬