ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, বর্তমানে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা চলছে এবং দেশটির নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই প্রকট আকার ধারণ করেছে। ট্রাম্পের দাবি, মার্কিন পদক্ষেপের ফলে দেশটির শক্তিশালী নেতৃত্বের কাঠামো দুর্বল হয়ে পড়েছে।
পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে তেহরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, আলোচনার পথ খোলা রয়েছে এবং ইরান চাইলে যেকোনো সময় যোগাযোগ করতে পারে। তবে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা চিন্তা এখনো নেই বলে তিনি জানান। ট্রাম্পের দাবি, ইরানের পাঠানো আগের প্রস্তাবগুলো যথেষ্ট ছিল না, তাই বর্তমান পরিস্থিতিতে সব ধরনের নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই রয়েছে।
রিপোর্টারের নাম 


















