ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার: যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি

ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্রের বাহিনী এই অঞ্চলে তাদের ‘অবরোধ, দস্যুতা ও জলদস্যুতা’ অব্যাহত রাখে, তবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী পাল্টা জবাবের মুখোমুখি হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আরেকটি আগ্রাসনের ঘটনা ঘটলে আমরা আমেরিকান-জায়নবাদী শত্রুদের ওপর আরও গুরুতর আঘাত হানতে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ইরান এই অঞ্চলে শত্রুপক্ষের কার্যক্রম ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং কৌশলগত হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা, তিন সেনা আহত

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার: যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:৪০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬