বিশ্বজুড়ে সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে কোনো প্রকার বাধা বা টোল ছাড়াই এই নৌপথ দিয়ে চলাচল নিশ্চিত করা জরুরি। ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে তিনি সতর্ক করেন।
এর আগে ফরাসি জ্বালানি জায়ান্ট ‘টোটাল-এনার্জি’-র প্রধান নির্বাহী প্যাট্রিক পুয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যার ফলে এই প্রণালি বন্ধ থাকা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























