ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ব্যয় কমাতে মেটা ও মাইক্রোসফটের বড় ছাঁটাই: চাকরি হারাচ্ছেন ১৬ হাজার কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশাল বিনিয়োগের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ দুই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ও মাইক্রোসফট। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই দুই প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। মূলত এআই অবকাঠামো নির্মাণ ও ডেটা সেন্টারের পেছনে অতিরিক্ত ব্যয় সামলাতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ বা ৮ হাজার জনকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি শূন্য থাকা আরও ৬ হাজার পদের নিয়োগ বাতিল করা হয়েছে। অন্যদিকে, মাইক্রোসফট তাদের মার্কিন কর্মীদের মধ্য থেকে প্রায় ৭ শতাংশকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দিচ্ছে। এর আগে গত বছরও মাইক্রোসফট বড় ধরনের ছাঁটাই কার্যক্রম চালিয়েছিল। প্রযুক্তি খাতে এমন অস্থিরতায় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

ব্যয় কমাতে মেটা ও মাইক্রোসফটের বড় ছাঁটাই: চাকরি হারাচ্ছেন ১৬ হাজার কর্মী

আপডেট সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬