ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। শনিবার ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে ছাত্রদলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। চবিসাস নেতারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তি দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা সম্ভব নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল ইস্যুতে লেবাননে গভীর বিভেদ: মুখোমুখি সরকার ও হিজবুল্লাহ

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬