ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নাটোরের সিংড়ায় চাল আত্মসাৎ: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেনকে জরিমানার আওতায় আনা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি বিধি অনুযায়ী, ভুক্তভোগী ২৪৭ জন হতদরিদ্র নারীকে চালের বাজারমূল্যের দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হয়েছে।

জানা গেছে, গত মার্চ মাসে সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রির অভিযোগ ওঠে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সত্যতা পাওয়ায় ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী, আত্মসাৎকৃত চালের দ্বিগুণ মূল্যের অর্থ সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের উপস্থিতিতে প্রত্যেক নারীকে ৩ হাজার ৪২৫ টাকা করে প্রদান করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতে সরকারি বরাদ্দে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

নাটোরের সিংড়ায় চাল আত্মসাৎ: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬